1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

লক্ষ্মীপুরে পুলিশ-আ’লীগের সাথে বিএনপির সংঘর্ষ : যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আহত দুই শতাধিক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সজীব (২৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সজীবের বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায়। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা শহরের সামাদ মোড় সংলগ্ন কলেজ রোডের পুকুর পাড়ে এ সংঘর্ষ হয়। নিহতের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে জেলা শহরের ঝুমুর সিনেমা হল এলাকা, রামগতি সড়কের আধুনিক হাসপাতাল, মটকা মসজিদ এলাকায় আওয়ামী লীগ ও পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ২ শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। অনেকের গায়ে গুলি লেগেছে। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিক্ষুব্ধদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালে শহরের সামাদ মোড়ে আওয়ামী লীগের লোকজনের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সজীব নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রাণে বাঁচতে তিনি কলেজ সড়কের মদিনউল্যা হাউজিংয়ের পাশের ফিরোজা টাওয়ার নামে একটি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে, পদযাত্রা চলাকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পুলিশসহ দুই শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমা হল এবং রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে পুলিশও টিয়ারশেল এবং রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের সাথে যোগ দেয় আওয়ামী লীগের কর্মীরা, ফলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় ঝুমুর সিনেমা হল এলাকা এবং রামগতি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, ‘নিহত সজীব যুবদলের কর্মী। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এছাড়া পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আমাদের দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।’

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘কিভাবে সজীবের মৃত্যু হয়েছে, আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। এখনই এ বিষয়ে বলতে পারব না। বিএনপি তাদের পদযাত্রা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ আত্মরক্ষা ও জানমাল রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের ২৫-৩০ জন আহত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies