1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

আ.লীগের আমলে গণমাধ্যম ও সাংবাদিকরা বেশি নির্যাতিত : রিজভী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে গণমাধ্যম ও সাংবাদিকরা বেশি নির্যাতিত বলে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি। তারাই আজ নির্যাতিত-নিপীড়িত। তাদের অনেকেই কোনো অপরাধ ছাড়াই মাসের পর জেল খাটছে।

সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নিশিরাতের সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন গণমাধ্যমের স্বাধীনতা ফিরবে না। ফিরবে না মত প্রকাশের স্বাধীনতা। বন্ধ হবে না সাংবাদিক হত্যা ও নির্যাতন।

এ সময় তিনি অবিলম্বে দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ বন্ধ সকল গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানান।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বিএনপি ঘোষিত সরকার পতনের এক দফা আন্দোলন সমর্থন করেন।

উল্লেখ্য, দৈনিক দিনকালসহ বন্ধ সকল গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট।

সেখানে ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, কাদের গণি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, শহীদুল ইসলাম, এম খুরশিদ আলম, এলাহী নেওয়াজ খান সাজুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies