1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না : আমান

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩০৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। শনিবার (৮ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিগত ২০১৩ সালে পুলিশের গুলিতে নিহত তিন শহীদ পরিবারের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন কক্সবাজার সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আব্দুল হালিম ও আবদুর রশিদ এবং পেকুয়ার ছাত্র দল নেতা শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সন্তানদেরকে এক লাখ ৬৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

এ সময় তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগ সরকার আবারো বিগত ১৪ ও ১৮ সালের মতো ভোট ডাকাতি করে এবং রাতে ভোট নিয়ে নির্বাচন করতে চায়। কিন্তু ২০২৩ সালে ১৪ ও ১৮ সাল মার্কা নির্বাচন হতে দেয়া হবে না। আগামীতে একদফার আন্দোলনের কর্মসূচি আসছে। এই ভোট ডাকাত সরকারকে হঠাতে হবে। তিনি বিএনপির সকল নেতা কর্মী ও জনগণকে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনে একদফার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রকল্প উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মো: লুৎফর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবি-বিষয়ক সম্পাদক লৎফুর রহমান কাজল, নাজিমুদ্দিন আলম, কেন্দ্রীয় নেতা ডা. পারভেজ রেজা, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও কেন্দ্রীয় সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies