1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’র রংপুর বিভাগীয় শাখার জমকালো উদ্বোধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪২৪ বার প্রদশিত হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে ‘আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখা’র আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার রংপুর শহরের একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়। গঙ্গাচড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও প্রবীণ ডিএক্সার আবদুল কুদ্দুস মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। হলভর্তি দর্শকের পাশাপাশি ফেসবুক লাইভে অসংখ্য শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক ও সাবেক পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মোঃ আমজাদ হোসেন, রেডিও তেহরানের ব্রডকাস্টার মুহাম্মদ আশরাফুর রহমান এবং রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজাহিদুল ইসলাম রেডিও তেহরান শোনার গুরুত্ব তুলে ধরে বলেন, রেডিও তেহরানে এমন কিছু কথা, বক্তব্য ও খবর শুনতে পাবেন যেগুলো পৃথিবীর বাংলাভাষী আর কোনো গণমাধ্যমে পাবেন না। তারা কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদ ও ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে। মুজাহিদুল ইসলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিশ্ব রাজনীতির সঠিক চিত্র জানতে রেডিও তেহরান শোনার পাশাপাশি পার্সটুডে ভিজিট করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব আশরাফুর রহমান রেডিও তেহরানের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নিয়মিত রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে’র খবর প্রচার ও প্রকাশ করা হয়। মানুষ সেগুলো শুনে ও পড়ে হলুদ সাংবাদিকতার বিপরীতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জানতে পারছে।
রেডিও তেহরানকে ‘কন্ঠহীনের কণ্ঠস্বর’ উল্লেখ করে তিনি বলেন, শ্রোতারা চিঠিপত্র, ইমেইল ও ভয়েস বার্তার মাধ্যমে তাদের মতামত রেডিও তেহরানে তুলে ধরতে পারেন। রংপুরের শ্রোতাদেরকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি রেডিও তেহরানের মনিটর আবু তাহের বলেন, আদর্শ জীবন গঠনে রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য। এ বেতারটি সবসময় অন্যায়-অবিচার, জুলুমের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলে। তাই রেডিও তেহরানের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে। আর এ জন্য সারা বাংলাদেশে বিভাগীয় এবং জেলা কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এরপর কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। তিনি বাংলাদেশে রেডিও তেহরানের ফ্যান ক্লাব গঠনের প্রেক্ষাপট তুলেধরেন তিনি বলেন গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা,বিভাগে নতুন ক্লাব গঠনএবং নতুন শ্রোতা সৃষ্টি করতে সবাইকে অনুরোধ করেন। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাস দেন।
সেই সাথে তিনি ২০২১ ও ২০২২ খৃষ্টাব্দে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ কে শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি দেওয়ায় রেডিও তেহরান বাংলা বিভাগকে ধন্যবাদ জানান।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণের পর মোঃ আব্দুল খালেকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এস এম আব্দুস সামাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মোস্তাফিজুর রহমান। শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বক্তব্য দেন কাইফুল ইসলাম বাঁধন, আজিনুর রহমান লিমন, ফেরদৌস হোসেন, সাজ্জাদ হায়দার স্বাধীন, মোবারক হোসেন ফনি, সমাজসেবক মাহবুবুর রহমান, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমান প্রতিনিধি প্রতীক ওমর প্রমুখ। অডিও লিংকের মাধ্যমে বক্তব্য রাখেন রেডিও তেহরান বাংলা’র ভারতের মনিটর এস এম নাজিম উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও নিউ ইয়র্ক বাংলা’র সম্পাদক আকবর হায়দার কিরণ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বীথি কুইন। সংগীত পরিবেশন করেন কাইফুল ইসলাম বাঁধন, মো. মহিউদ্দিন মোখদুম ও অনন্ত কুমার রায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies