1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বাজারে নৈরাজ্যের পেছনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত: রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

বাজারে নৈরাজ্যের পেছনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘দলীয় লোকদের দিয়ে গঠিত সিন্ডিকেটের প্রতি সরকারের উদার দৃষ্টিভঙ্গির জন্যই আজ জনগোষ্ঠীর অধিকাংশ মানুষকে অনাহারে থাকতে হচ্ছে। অস্বাভাবিক দাম দিয়ে ন্যূনতম প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। এমন সিন্ডিকেট শুধু দুর্বৃত্তপরায়ণ অনাচারমূলক সরকার থাকলেই সম্ভব। এরা মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করে।’ রোববার দলের নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দল ও সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের কর্মসূচি বানচাল, সহিংস আক্রমণ, মামলা, গ্রেফতারের কাজে ব্যবহারের ফলে সমাজে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে।’

তিনি বলেন, ‘গত ১৯ মে থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশগুলোকে কেন্দ্র করে সারা দেশে ২১৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৮৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ৯ হাজার ৮০০-এর অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয় কাজে ব্যবহার ও নির্বিকার ভূমিকার জন্যই সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে, প্রতি পদে মানুষের জীবন বিপন্ন।’

‘ক্ষমতাসীন দলের দলীয় সন্ত্রাসীদের কারণে ঈদে মানুষ বাড়িতে ফিরেও স্বস্তিতে ছিল না’ বলেও মন্তব্য করেন রিজভী।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবির আন্দোলনে দেশবাসী আজ ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। এবারের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায়ের সংগ্রামে হবে স্মরণীয় জয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies