1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সুগন্ধায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ : দগ্ধ ৫, নিখোঁজ ৪

  • সম্পাদনার সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগড় নন্দিনী ২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে শহরের পৌর সভার খেয়াঘাট এলাকার সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক।

গুরুতর দগ্ধ দু’জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে এবং তিনজন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য পেট্রোল ও ডিজেল ভর্তি আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠৎ বিকট বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies