1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের পাঁচ স্থানে হলো ঈদের জামাত

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩০৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের চার উপজেলায় পাঁচটি ঈদ জামাত ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। জেলার ভূরুঙ্গামারী,চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়সুত্র জানায়,সৌদি আরবের সাথে মিল রেখে জেলার রৌমারীর শৌলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়াটাপাড়া গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রৌমারীর গয়াটা গ্রামে প্রায় ৫০-৬০ জন মুসুল্লী ঈদ জামাতে অংশগ্রহন করেন। পরে তারা পশু কোরবানীও দেন।

চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে এবং ঢুষমারা ধানাধীন চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি গ্রামের হাজিপাড়া কওমি মাদ্রাসা মাঠে সকালে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ।

এই গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন,’প্রতি বছরেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা দুইটি ঈদেই পালন করি। সব মুসলিম দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে।’

এদিকে,একই ভাবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাইকডাঙা মধ্যপাড়া গ্রাম এবং ৩ নং ওয়ার্ডের ছিটপাইকেরছড়া গ্রামে দুটি পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এই দুই গ্রামের ৩০-৩৫ টি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। একই সাথে এসব পরিবারের অনেকে পশু কোরবানিও দেন।

এই ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘পাইকডাঙা মধ্যপাড়া গ্রামের ১৫ থেকে ২০ টি পরিবারের প্রায় ৫০ জনের মতো মানুষ আজ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ উদযাপন ও নামাজ আদায় করেছে।’

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন,’বুধবার সকালে সৌদি আরবের সাথে মিল রেখে জেলায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে নিয়মিত ঈদ জামাতের মতই তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies