1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ঝাল ছড়াচ্ছে কাঁচা মরিচ, তিনগুন দাম বৃদ্ধি!

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: রাজশাহীর বাজারে কাঁচা মরিচের তিনগুণ দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ ।
হঠাৎ খুচরা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। সোমবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার বাজার ঘুরে দেখা যায়, চারদিন আগেও বাজারে খুচরা হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। সোমবার তিনগুণ বেড়ে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। সাহেববাজারের সবজি ব্যবসায়ী বাবু বলেন, গত চারদিন আগে বাজারে কাঁচা মরিচ পাইকার হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারী বাজারে তিনগুণ দামে ক্রয় করতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে মরিচ বিক্রি করতে হচ্ছে।
সাহেববাজার মাস্টার পাড়ার সবজি ব্যবসায়ী মাসুদ রানা বলেন, বেশ কিছু দিন থেকে বৃষ্টি নেই। তাছাড়া প্রচ- রোদ ও ভ্যপসা গরমে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।
এ বিষয়ে জেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সহনীয় পর্যায়ে নিত্যপণ্যের দাম রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অযথা কোনো ব্যবসায়ী যদি দাম বৃদ্ধি করে থাকে তাকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies