1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ইতিহাসের সবচেয়ে বেশি লোক হজ করছে এবার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৯২ বার প্রদশিত হয়েছে

ইতিহাসের সবচেয়ে বেশি লোক হজ করছে এবার বলে জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আশা করা হচ্ছে, এবার ২ দশমিক ৫ মিলিয়নেরও বেশি মানুষ হজ করবে। রোববার (২৫ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এবার করোনা মহামারির সময় আরোপিত বিধি-নিষেধ পূর্ণরূপে তুলে নেয়া হয়েছে। তাই আগের যেকোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে। করোনার পরের বছর মাত্র ১০ হাজার লোক হজের অনুমতি পেয়েছিল। ২০২১ সালে কিছুটা শিথিল করে ৫৯ হাজার মানুষকে অনুমতি দেয়া হয়েছিল। গত বছর এক মিলিয়ন লোকের ক্যাপ ছিল। এবার পূর্ণরূপে শিথিল করায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ লোক হওয়ার আশা করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় হজযাত্রীরা মিনায় গমন করবে। বাইতুল্লাহ থেকে মিনার দূরত্ব প্রায় আট কিলোমিটার। এরপর সেখান থেকে আরাফার ময়দানে হাজির হবে।

ইতোমধ্যে হজযাত্রীদের জন্য মিনার ময়দান পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এবারের বড় চ্যালেঞ্জ হলো তাপমাত্রা। সবাইকে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য দিয়ে হজের কার্যক্রম আঞ্জাম দিতে হবে।

অবশ্য সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হিটস্ট্রোক, ডিহাইড্রেশন কিংবা ক্লান্ত হয়ে গেলে সহযোগিতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩২ হাজার স্বাস্য সেবা কর্মী। রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স ব্যবস্থা।

উল্লেখ্য, হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি একটি স্তম্ভ। নির্দিষ্ট পরিমাণ আর্থিক সামথ্য রাখে, এমন প্রত্যেক মুসলিমের জন্য হজ করা ফরজ। হজের মাধ্যমে একজন ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে পারেন। যেতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছে। সেজন্য অনেকেই মনে আশা পোষে যে জীবনে একটি বারের জন্য হলেও বাইতুল্লাহতে হাজিরি দেবে। সেজন্য তিলে তিলে জমিয়ে তোলে পর্যাপ্ত অর্থ।

এই বছর ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে হজ অনুষ্ঠিত হবে। ২৮ জুন (আরবে) অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies