1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না -সাবেক এম পি মোশারফ কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিনত করা হবে- ডাঃ শফিকুর রহমান  দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৮ শাজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার, তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার জামায়াতের ডিজিটাল প্রচারণার গাড়ী বগুড়ায় জনতা গাড়ী ধরে দিলো দাঁড়িপাল্লার স্লোগান হিলি হাকিমপুরে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি নওগাঁয় জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রাবি প্রফেসর দোলোয়ার হোসেন ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর…

সরকার পতনে চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে- ডা: ফরহাদ হালিম ডোনার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার বলেছেন, দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতকে সরকার ধ্বংসের কাছে নিয়ে গেছে। এ ধ্বংসের হাত থেকে স্বাস্থ্য খাতকে রক্ষা করতে সরকারের পতন ঘটাতে হবে। তাই তারেক রহমানের ডাক আসলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো। তিনি ২২শে জুন বৃহস্পতিবার বগুড়ার হোটেল নাজ গার্ডেনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবী জানানো হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক ও বগুড়া জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক কমিটির সম্মেলনে প্রধান অতিথি ডাঃ ডোনার আরো বলেন, এ সরকারকে আর সময় দেয়া যায় না।

তারা সময় পেলে দেশের অস্তিত্ব বিলীন করে দেবে। তাই রাজপথে নেমে সরকারের পতন ঘটাতে হবে। সবাই রাজপথে নেমে সরকারকে বিদায় করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এমন কোন সেক্টর নেই যেখানে দূর্নীতি নেই। সরকার স্বাস্থ্য খাতকে শেষ করে দিয়েছে। সরকারের পতন ঘটানো হোক আজকের শপথ। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক কমিটির সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম। বিভাগীয় কমিটির সদস্য সচিব ডাঃ শেখ মোহাম্মাদ আতিকুর রহমান সুজনের পরিচালনায় আরো বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ জহরুল ইসলাম শাকিল, ডাঃ মেহেদী হাসান, ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডাঃ মইনুল হাসান সাদিক, ডাঃ আজফারুল হাবিব রোজ, ডাঃ ফারুক হোসেন, ডাঃ শহীদ হোসেন, ডাঃ পারভেজ রেজা, ডাঃ জিয়া, ডাঃ বিটু, ডাঃ মুকুল, ডাঃ মামুনুর রশীদ মিটু, ডাঃ মোঃ ইউনুস আলী, স্থানীয় নেতা ডাঃ মুনছুর রহমান, ডাঃ আব্দুল লতিফ, ডাঃ আব্দুল আলিম, ডাঃ একেএম মইনুল হাসান রাব্বী প্রমুখ। অন্যান্য ব্ক্তা বলেন, গত ১৫ বছর স্বাস্থ্য খাতে ভয়াবহ দূর্নীতি হয়েছে। শুধুমাত্র ড্যাব করার কারনে সারাদেশে দুইশত ডাক্তারকে সরকারী চাকুরী হারাতে হয়েছে। এ ছাড়া তাদের সন্তানদেরও চাকুরী দেয়া হয় না। সরকার মেডিকেল শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে। এখন নিম্ম মানের ডাক্তার বেরিয়ে আসছে। ছাত্রলীগ নেতাদের আলাদা করে পরীক্ষা নিয়ে ডাক্তারী পাশ করে দেয়া হচ্ছে। এটা জাতির জন্য অশনি সংকেত। সম্মেলনে রাজশাহী বিভাগের প্রত্যেক জেলা থেকে ডাক্তাররা অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies