1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে : সিপিডি

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

বর্তমান সংকটময় পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করে গবেষণা সংস্থা- সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশের ঘরে নামিয়ে আনার লক্ষ্য অর্জনও কষ্টসাধ্য হবে। কারণ মূল্যস্ফীতির হার ইতোমধ্যে ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। রোববার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে ‘সিপিডি বাজেট ডায়ালগ-২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে বাজেট পর্যালোচনা করে এমন অভিমত তুলে ধরেছে সংস্থাটি। শুধু জিডিপি প্রবৃদ্ধির ওপর নজর না দিয়ে মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেয়া এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দিয়েছে সিপিডি।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, গবেষণা সংস্থা পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক শামসুল হক জাহিদ, ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সংলাপে সিপিডির বাজেট পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

সিপিডি জানায়, সামষ্টিক অর্থনীতিতে নানা ধরনের চাপ আছে। বাজেটে এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানকে কোম্পানি হিসেবে বিবেচনায় নিয়ে কর আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে সংস্থাটি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২ হাজার টাকা কর সবার জন্য নয়। প্লট, ফ্ল্যাট, গাড়ি ক্রয়সহ এ ধরনের উচ্চ পর্যায়ের লেনদেন যারা করবেন, তাদের এই কর বাধ্যতামূলক।

মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, গত কয়েক বছর যাবৎ সারাবিশ্বে মূল্যস্ফীতি বেড়েছে। আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণে রাখার।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তিতে রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেয়া হচ্ছে। এছাড়া ১ কোটি পরিবারকে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন, এটি সরকারের একটি সাহসী এবং উদ্ভাবনীমূলক উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও কিন্তু সরকার সেটি বাস্তবায়ন করতে পারবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দেশের মানুষ এখন আর ধ্বংসাত্মক বা বিশৃঙ্খলার রাজনীতি পছন্দ করে না বলে পরিকল্পনামন্ত্রী মন্তব্য করেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies