বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী প্রখ্যাত চিকিৎসক ডা: জুবাইদা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া ও মাহফিল হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মাহবুবর রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মো: আলী আজগর তালুকদার হেনা, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেকদলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা এ্যাড সাইফুল ইসলাম, এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমুখ। দোয়া মোনাজাত করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত আলী।