1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশবাসী শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে: রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

দেশবাসী একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।স্মরণসভা চলাকালে পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি তোলেন। এ ঘটনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, এই মঞ্চে যারা বসে আছেন তাদের মধ্যে একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন। একজন পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসদাচরণ।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ ডা. শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে শহীদ পিংকু স্মৃতি সংসদ, রাজশাহী।

রিজভী বলেন, গণতন্ত্রের শক্ত খুঁটি হলো তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন ও মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না সেটা কোনভাবেই গণতান্ত্রিক দেশ না।

তিনি আরও বলেন, বরিশালের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে আমি অবাক হয়েছি। তিনি বলেছেন- সেখানে সুষ্ঠু, অবাধ নির্বাচন হয়েছে। কিন্তু সেখানে দেখলাম একজন মওলানা, সে মেয়র প্রার্থী তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মওলানা সাহেব নিহত হলে তারা হয়তো বলতো নির্বাচন কিছুটা সংঘাতপূর্ণ হয়েছে, সহিংসতা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কথায় তাই মনে হয়। এটাকে বলা হয় ফ্যাসিবাদী শাসন, এটাকেই বলা হয় গণবিরোধী শাসন।

শহীদ ডা. পিংকুর সহপাঠী ডা. সৈয়দ আমজাদ আলী লিটনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ ডা. পিংকুর বড় ভাই ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী শাহ খালেদ হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies