1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরকারের মাথা ঠিক নেই : ড. মোশাররফ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

সরকারের মাথা ঠিক নেই বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ এখন এলোমেলো লীগে পরিণত হয়েছে। শুক্রবার (১৬ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোশাররফ বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা বিজয়ী হবো। আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ রয়েছে, যারা যুগপৎ আন্দোলন করছেন।’ সরকারের চাপাবাজি দেশের জনগণসহ বিশ্ববাসী বুঝে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অতীতে কোনো প্রধানমন্ত্রী জেনেভায় আইএলও সম্মেলনে যোগ দেননি। অথচ শেখ হাসিনা সেখানে যোগ দিয়েছেন। যেখানে বিশ্বের সবাই জানে, বাংলাদেশের অর্থনীতি তলানিতে, সেখানে গিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি করে এ সরকার টিকে রয়েছে। এদের কারণে আমেরিকা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নতুন ভিসানীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য লজ্জার, সম্মানের নয়। এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকারের মাথা ঠিক নেই। এক মন্ত্রী এক কথা বলেন, অন্য মন্ত্রী আরেক কথা বলেন। এক নেতা এক কথা বলেন, আরেক নেতা আরেক কথা বলেন।’

‘আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে তারা ভোট চুরি-ডাকাতি করেছেন। এখন তারা বিদেশীদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। দেশের জনগণ ও বিশ্ববাসী জানে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না’ যোগ করেন খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এ সরকারকে হটাতে হবে। তবে এ সরকার আপসে যাবে না। তাদের হটাতে গণঅভ্যুত্থানের দরকার।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো: আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies