1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

যত কিছু করুক সরকার ক্ষমতায় থাকতে পারবে না : মির্জা আব্বাস

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের সাথে জনগণ নেই। আজকে তারা নাকি শান্তি সমাবেশ করছে দেখবেন কোনো লোকজন নেই। আমাদের পদযাত্রায় যত লোক হয় তার অর্ধেকও ওদের সভায় যায় না। তারা আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করছে। সবকিছুকে তছনছ করে দিচ্ছে। কিন্তু আপনারা যা কিছুই করেন না কেন ক্ষমতায় থাকতে পারবেন না। শুক্রবার বিকেলে রাজধানীর আজিমপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানী টোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মির্জা আব্বাস ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, আজকে বাংলাদেশ নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। বাংলাদেশ নিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বাংলাদেশের মানুষ আজকে গ্যাস-বিদ্যুতের উচ্চমূল্যের কারণে দিশেহারা। পানি নিয়ে হাহাকার পড়ে গেছে। আজকে বিদ্যুৎখাতে কুইক রেন্টালের নামে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের মানুষ ভোটাধিকার ও কথা বলার অধিকার এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চাচ্ছে। আজকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে কথা বলছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো: আবদুস সালামের সভাপতিত্বে ও মহানগর বিএনপির শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক মীর সরফত আলী সপু, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আযম, মহানগর বিএনপির নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, নাদিম, নাদিয়া পাঠান পাপন, মহিলা দলের রুমা আক্তারসহ কয়েক হাজার নেতাকর্মী।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মো: আব্দুস সালাম বলেন, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। আমাদেরকে বলে বিএনপির কোমর ভেঙ্গে গেছে। পুলিশ আর র‌্যাব ছাড়া আসুন, ক্ষমতা ছেড়ে আমাদের কাতারে আসেন। তাহলেই দেখা যাবে কার কোমর ভেঙ্গে গেছে। আসলে এই সরকার দেশ থেকে এমন লুটপাট করেছে যে জনগণ তাদেরকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চান না। সুতরাং এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies