1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গরু ও মাদক চোরাচালান রোধে কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : গরু, মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলডাংগা সীমান্তের মেইন পিলার থেকে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে ধলডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের সাথে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে: কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। আর ভারতের পক্ষে ২২ সদস্যের নেতৃত্ব দেন ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের ভারপাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার শ্রী অরুন কুমার। এছাড়াও উক্ত পতাকা বৈঠকে ভারপ্রাপ্ত এ্যাডজুডেন্ট সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলী এবং উভয় দেশের কোম্পানী ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। এছাড়া দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।  কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে: কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম জানান, এটি বিএসএফ এর সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক হলেও কুড়িগ্রাম সীমন্ত এলাকার শান্তি ও শৃংখলা বজায় রাখতে গরু, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠিকানোর বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies