1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় ফের ১দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৮২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের আবারো একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মহিদুর রহমান তার এ রিমান্ড মঞ্জুর করেন। আবু সাইদ চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, গত রোববার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। এরপর সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। তবে চাঁদ অসুস্থ থাকায় সেদিন শুনানি হয়নি। পরে বুধবার শুনানির তারিখ ধার্য করা হয়। তিনি বলেন, কাশিয়াডাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে চাঁদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। তবে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ৩০ মে রাজশাহীর পুঠিয়া থানার মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে চাঁদকে আদালতের তোলা হয়। ওইসময় পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে পুলিশ। সেসময় আদালত তাকে পাঁচদিনের রিমান্ড দেন।
গত ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies