1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আগামী নির্বাচনে জাতীয় পার্টি অবস্থা বুঝে ব্যবস্থা নিবে : জিএম কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। নির্বাচনকালীন সরকারের কোনো প্রস্তাব আমরা পাইনি। নির্বাচন আসতে এখনো অনেক সময় আছে। এ সময়ে অনেক কিছু ঘটতে পারে। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নিবে। সোমবার (১২ জুন) টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মূল্যস্ফীত বেড়েছে, আয় কমেছে, রিজার্ভ কমেছে। সবমিলিয়ে আমরা শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছি। তবে শ্রীলঙ্কার সাথে আমাদের একটি পার্থক্য আছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল। আর আমাদের দেশের মানুষ এখনো রাস্তায় নামেনি।

আমেরিকার ভিসানীতিকে সমর্থন করে জিএম কাদের বলেন, আমেরিকা যে ভিসানীতি আরোপ করেছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক হবে। এই ভিসানীতিতে কারো অখুশি হওয়ার মত কিছু দেখি না। আমরা এই ভিসানীতিকে সমর্থন করি।

টাঙ্গাইল শহরের রাইফেলস ক্লাবে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস ছালাম চাকলাদার। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। এছাড়া প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ ও ঢাকা বিভাগের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies