1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোন আলোচনা হবে না: দুলু

  • সম্পাদনার সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

বগুড়া: বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোন আলোচনা হবে না। উত্তরাঞ্চলের মধ্যে বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এই দুই সময় বিএনপিকে সবচেয়ে বেশি আসন দিয়ে সরকার গঠন করতে সর্বাত্বকভাবে সহযোগিতা করেছে এই অঞ্চলের জনগণ। আগামী ১৯ জুন বগুড়ায় সবচেয়ে বড় সমাবেশ হবে।  এদিন আমারা দেখিয়ে দিতে চাই বগুড়া বিএনপির ঘাটি। এ অঞ্চলে আওয়ামী লীগের কোন স্থান নেই। গত ১৪ বছর এই সরকার অবৈধভাবে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করে খুন, গুম করেছে। এই খুনের বিচার জনতার আদালতে হবে। যারা নির্যাতন চালাচ্ছে তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি আরো বলেন, আমাদের নেতা বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের সাথে কোন সংলাপ হবে না। তত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। বর্তমান সরকার লাইফ সাপোর্টে আছে। যে কোন সময় তাদের পতন হবে। শেখ হাসিনার পদত্যাগ করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। তিনি  শনিবার বিকেলে বগুড়া টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে আগামী ১৯ জুন রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় একথাগুলো বলেন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন,কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হামিদুর রহমান হামিদ, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রোহিত নেওয়াজ, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ^নাথ সরকার, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাচ্চু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মনিরুল হক, চাপাইনবাবগঞ্জের বিএনপি নেতা গোলাম জাকারিয়া, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies