1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপি’র বিক্ষোভ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৯৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : চলমান অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসুচি শেষে স্মারকলিপি প্রদান করে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল রহমান রানার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি পালন করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে নেসকোর নির্বাহী প্রকৌশরী বরাবর স্বারকলিপি প্রদান করে।  অপর দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বে নেতাকর্মী নেসকোর সামনে অবস্থান কর্মসুচি পালন করে। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলী আতিকুল রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল এহসান প্রমুখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল রহমান রানা বলেন, এ দেশের জনগনের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। তিনি অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিসহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। সেই সাথে নিরপেক্ষ সরকারের দাবিতে একদফা আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্ব নেতাকর্মীদের রাজপথে দুর্রবার আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies