1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতীর দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৩১ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ মজলুম জননেতা মাওলানা ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী পাঁচবিবি রেলওয়ে স্টেশনে নতুন অন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেসসহ রুপসা, সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি,আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এবং অনলাইন টিকেট সিস্টেম চালুর দাবিতে এক মানববন্ধন কর্মসূচি রেলওয়ে ষ্টেশনে অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ৮ টায় পাঁচবিবি উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষা সমিতি সহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোসাঈদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফরহাদ আলম জুয়েল, শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্তঃনগর ট্রেনের দাবীতে সোচ্চার আন্দোলনকারী গোলাম নবী নাবিলা ও মুরাদ হোসেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, যে স্টেশনে জাতির জনকের পদধূলি পড়েছে, মাওলানা ভাসানী চলাচল করেছেন সেই স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী স্টেশনে কেন আন্তনগর ট্রেন দাঁড়াবে না ।বক্তারা আরো বলেন কৃষি প্রধান এ এলাকার কৃষকের উৎপাদিত পণ্য ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এছাড়া এ উপজেলার পাশ্ববর্তী ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও হিলির অনেক যাত্রী , ছাত্র ছাত্রী ঢাকা রাজশাহী, খুলনা সহ বিভিন্ন স্হানে যাতয়াত করে। বক্তাগন সকলেই এই স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সহ অন্যন্য দাবি কথা তুলে ধরেন। এসময় নতুন চালু হওয়া আন্তঃনগর চিলাহাটি ট্রেনটি স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies