1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দেখতে দেখতে ১৪ বছর, বিএনপির আন্দোলন কোন বছর : কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেখতে দেখতে পার ১৪ বছর, বিএনপির আন্দোলন হবে কোন বছর? ইউরোপ আমেরিকার কাছে নালিশ দিয়ে তারা ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই পায়নি। রোববার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যান কোনো প্রমোদ ভ্রমণ বা নালিশ করার জন্য নয়। তিনি বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশের সহযোগিতার জন্য। তিনি বলেন, সারা বিশ্বে আজকে স্যাংশন, যুদ্ধ, নতুন নতুন সংঘাতের কারণে পৃথিবীকে স্থিতিহীন করে তুলেছে। জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রতিচ্ছবি। বড় বড় দেশগুলো যুদ্ধ করে একে অপরকে নিষেধাজ্ঞা দেওয়ায় জিনিসপত্রের দাম বাড়ে, সেটার জন্য কষ্ট করতে হয় বাংলাদেশের মতো দেশ ও সাধারণ মানুষদের। এর আগে আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করে মোনাজাত করেন ওবায়দুল কাদের। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারসহ প্রমুখ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies