1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে নতুন জামাকাপড় পড়িয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫৫৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। ৪ মাস আগে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে নতুন জামাকাপড় পড়িয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো কুড়িগ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে সদর থানা পুলিশ। শিশুটির নাম মোঃ উজ্জ্বল হোসেন (৯)। সে গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর মোঃ হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়,কুড়িগ্রাম রেল স্টেশন চত্বরে উজ্জ্বল হোসেন নামের শিশুটি এলোমেলো ভাবে চলাফেরা করতে থাকে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি মোবাইল টিম রেলস্টেশনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিশুটির চাচা মোঃ লুৎফর রহমান বলেন,আমার ভাতিজা উজ্জ্বল ৪ মাসে আগে বাড়ি থেকে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে তাকে পাই নাই। আজ কুড়িগ্রাম সদর থানা পুলিশের মাধ্যমে ভাতিজাকে খুঁজে পেলাম। তার বাবা বর্তমানে কাজ করতে চট্টগ্রামে গেছেন। পুলিশকে অনেক ধন্যবাদ জানাই।

এ বিষয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারে নাই। আমরা এসপি স্যারের নির্দেশে অনেক খোঁজ খবর করে শিশুটির পরিবারের সন্ধান পাই। তারা কুড়িগ্রাম থানায় এলে, শিশু সুরক্ষা সমাজকর্মীকে মো: রবিউল ইসলামকে ডেকে তার পরিবারের জিম্মায় দিয়েছি। এরকম মানবিক কাজটি করতে পেরে নিজেকে ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies