1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থমকে দাঁড়ালো রংপুর নিজের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬দফা দাবীতে পালিত হল স্তব্ধ কর্মসূচি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৬৮ বার প্রদশিত হয়েছে

রংপুর: চীন-ভারত বুঝিনা, নিজের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবারের বাজেটে বরাদ্দ ও উত্তরের বৈষম্য নিরসসনসহ ৬ দফা দাবিতে রংপুর বিভাগে স্তদ্ধ কর্মসুচি পালন করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।  বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ৩৭টি পয়েন্টসহ বিভাগের ৮ জেলা শহরসহ তিস্তা নদী পারের দু’ধারে এক যোগে পাঁচ মিনিটের স্তদ্ধ কর্মসুচি পালন করা হয়।
নগর ভবনের ও সিটি পার্ক মার্কেটের সামনে সংগ্রাম পরিষদ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মসুচির উদ্ধোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। যে যার মত অবস্থান থেকে দাড়িয়ে কর্মসুচিতে অংশ গ্রহণ করেন এবং সংহতি প্রকাশ করেন। পাঁচ মিনিটের জন্য যানজট আর মানুষ জটের নগরী থমকে দাড়ায়।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তিস্তার ভাঙ্গন, বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের দীর্ঘশ্বাসে তিস্তা পাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে আছে। তিস্তার দুঃখ ঘোচাতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ গঠন হয়েছে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ তিস্তা ইস্যুতে ৬দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। তিস্তা আন্দোলন বর্তমানে গণজাগরণে রূপ নিয়েছে। আসছে বাজেটে দেশীয় টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে মেয়র বলেন, অন্যথায় এ আন্দোলন আরও বড় আকারে ছড়িয়ে পড়বে।
স্তব্ধ কর্মসূচিতে সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক শফিয়ার রহমান, উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলী, রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহেদুল ইসলাম, জেলার জাপা সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মাসুদ নবী মুন্না, মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ মফিজার রহমান চাঁদ, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জাসদের রংপুর জেলা সভাপতি মোঃ সাখাওয়াত রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, যুব নেতা হাসানুজাজমান নাজিম, শাহীন হোসেন জাকির, তানভীর হোসেন আশরাফি, ছাত্র নেতা ইয়াসির আরাফাত আসিফ, আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক নেতা ফারুক মন্ডল, মাহাবুবার রহমান বেলাল, শ্রমিক নেতা রাজু আহমেদ, মজাহারুল ইসলাম মন্টু, মসলিম উদ্দিন প্রধান উচ্ছল, মাসুদ রানা মিলন, হকার্স নেতা হুমায়ুন কবীর মিঠু, রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্তসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies