1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ডাসকোর অহিংসা প্রকল্পের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৭৮ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নেট্জ বাংলাদেশের সহযোগীতায় ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বালুভরা ইউনিয়নের মির্জাপুর কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ ক্রীড়া প্রতিযোগীতায় মির্জাপুর কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয় ও ঢেকরা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী বালুভরা ইউনিয়ন সিএসও সদস্যবৃন্দ ও এলাকার সাধারন জনগন অংশগ্রহন করেন। অন্যদিকে নেট্জ বাংলাদেশের সহযোগীতায় ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মথুরাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমান। সিএসও সভাপতি বৈদ্যনাথ টপ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের সমন্বয়কারী মোঃ ইব্রাহিম খলিল, শান্তি সহায়ক সন্ধ্যা মারডি প্রমুখ। দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতায় নাগরিক সংগঠনের সদস্যবৃন্দ মথুরাপুর ও গোবরচাপা হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কমিউিনিটির জনগণ ও কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন। পরে সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষ মিলে সম্প্রীতি বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies