1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৬১ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালাই উপজেলা প্রসাশন ও জয়পুরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন।
কালাই উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় জয়পুরহাট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী অফিসার মো. কোরবান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, জয়পুরহাট জেলা তথ্য অফিসার মো. সোহেল মিয়া, প্রেসক্লাব-কালাই এর উপদেষ্টামন্ডলী অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, প্রেসক্লাব-কালাই এর উপদেষ্টামন্ডলী ও বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী প্রমুখ।
এসময় সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কমর্চারীরা, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জনপ্রতিনিধি, ধর্মীয়নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ- স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা ও এই কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies