1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি চিকিৎসা সেবা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি চিকিৎসা সেবা। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্দ্যেগে বগুড়া অ্যাজমা কেয়ার সেন্টারে ভ্যাব বগুড়া জেলা, শহর ও শজিমেক শাখার সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা প্রধান করা হয়। মঙ্গলবার সকালে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, ভ্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ভ্যাব শজিমেক শাখার সভাপতি ডাঃ আফসারুল হাবিব রোজ, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল কাদির এনাম, ভ্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্থ নির্মিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬.৩০ মিনিটে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ ও কালো ব্যাচ ধারন করা হয়। এছাড়া বাদ যোহর বগুড়া জেলার বিএনপির উদ্যোগে বায়তুর রহমান সেন্টারে দোয়া মাহফিল ও শিববাটি অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও পূর্ব পালশা সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের মঝে খাবার বিতরণ করা হবে। এবং বিকাল ৫ টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies