বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ একনায়কতন্ত্রে পরিনত হয়েছে। সরকারকে রাজপথে মোকাবেলা করতে হবে। এতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যারা গুম-খুন করবে ও সভা-সমাবেশে বাধা দিবে তাদের তালিকা করে ভিসা বন্ধ হয়ে যাবে।’শনিবার বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদীর জজকোর্ট সড়কে ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহামুদ চৌধুরী আরো বলেন, ‘দ্রব্যমুল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকারের সাথে সম্পর্ক থাকা ব্যক্তিরা দ্রব্যমুল্য বৃদ্ধির ফায়দা লুটে নিচ্ছে।’
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ: রহমানের পরিচালায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো: শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল উদ্দিন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, চট্রগ্রাম বিভাগীয় নেতা মাহাবুববুর রহমান শামিম, জালাল আহামেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, বিএনপি নেতা মাহাবুব আলমগীর আলো, সলিম উল্লা বাহার হিরণ, আবু নাছের, শাহা জাফর উল্লাহ রাসেল, ভিপি জসিম, যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন (জিএস সুমন), সেক্রেটারি নুরুল আমিন খান, সাবের আহমেদ প্রমুখ।