1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

রাজশাহীর বাজারে বেড়েছে সকল প্রকার মাছ ও মুরগির দাম

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২০২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বাজারে বেড়েছে মুরগি ও সকল প্রকার মাছের দাম। রাজশাহীর বাজারগুলোতে দেখা গেছে এ সপ্তাহে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা, গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকা এবং কেজিতে ২০ টাকা বেড়ে দেশী মুরগি বিক্রি হচ্ছে ৫৭০ টাকা।
মুরগি কিনতে আসা নূপুর জানান, কয়েকদিন পরে পনে হচ্ছে ব্রয়লার মুরগি ৫০০ টাকা কেজি কিনে খেতে হবে। যেভাবে প্রতিসপ্তাহে মুরগির দাম বাড়ছে মধ্যবিত্ত পরিবারে মানুষ সপ্তাহে কিছু না পারলেও মুরগিটা খায় কিন্তু এভাবে দাম বাড়তে থাকলে হয়তো মুরগি খাওয়া ছেড়ে দিতে হবে মনে হচ্ছে।
মুরগি বিক্রেতা জামান জানান, মুরগির আমদানি কম এ সপ্তাহে আর খামারিরা মুরগি দিচ্ছেনা তাই আমাদেরকে বেশি দামে কিনতে হয়েছে। আমদানি বেশি হলে আবার মুরগির দাম কমে যাবে ইনশাআল্লাহ।
এসপ্তাহে বাজার ঘুরে দেখা যায় সকল প্রকার মাছের দাম বেশি। নদী ও বিলের মাছ কেজিতে ১০০-১৫০ টাকা বেশি এবং কার্প জাতীয় যেসব মাছ রয়েছে সেগুলো কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেশি।
মাছ বিক্রেতা নজরুল জানান, এসপ্তাহে মাছের বাজারে পরিস্থিতি খুব খারাপ। আবহাওয়া খারাপ থাকার কারণে মাছ পাওয়া যাচ্ছেনা। অল্প কিছু মাছ পেয়েছি তাও আবার আমাদেরকে আনেক বেশি দামে কিনে আনতে হয়েছে। আবহাওয়া এভাবে যতদিন খারাপ থাকবে মাছের দাম বেশি থাকবে। বাজারে মাছ নাই বললেই চলে।
এছাড়া সপ্তাহের শেষ দিনে রাজশাহীর বাজারে সকলপ্রকার সবজি ও নিত্য প্রয়োজনীয় মুদিপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies