1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

রাজপথেই ফায়সালা করা হবে-বগুড়ায় ডঃ মোশাররফ হোসেন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৩৬ বার প্রদশিত হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না তা বার বার প্রমাণ হয়েছে। এ জন্য গণঅভ্যুথ্থান ঘটাতে হবে। সরকারের পতন ছাড়া কোন পথ নেই। সকল ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর ¯া^ার্থে জনগনকে ওইক্যবদ্ধ করে রাজপথে এক দফার আন্দোলন সফল করতে হবে। তিনি বলেন, সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাদের বাধ্য করতে হবে। সরকার জাপান, আমেরিকা, ইংল্যান্ড গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবী আদায় করতে হবে। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন,আইন আদালতের প্রতি সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবীতে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. মোশাররফ হোসেন বলেন, আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা এই স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। যেখানেই আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্র হরণ হয়েছে। আজ সেজন্য দেশে গনতন্ত্র নেই। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার যা তা করে যাচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের মানুষ আর এই সরকারকে চায় না। আওয়ামী লীগ নিজেদের পকেট ভারী করতে জিনিস পত্রের দাম বাড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, সেজন্য তারা জিনিসের দাম কমাতে পারবে না। নিয়ন্ত্রণ রাখতে পারবে না। ‘এখন এক দফা এক দাবি, এ সরকারের পদত্যাগ’ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারকে বিদায় করতে শুধু মিছিল নয় আর স্লোাগান নয়, আমাদের রাজপথে নামতে হবে। খন্দকার মোশাররফ বলেন, যারা প্রশাসনে আছেন, তাদেরকে ভাবতে তারা দেশের প্রজাতন্ত্রের কর্মচারী। এ দেশের মানুষের টাকায় আপনাদের বেতন পান। তাদের ওপর আপনারা অনেক অন্যায় করেছেন। এখন আর এ অবৈধ সরকারে কথা বা নির্দেশ মানবে না। এখন সংশোধন হন। কোনো অবৈধ নির্দেশ মানবেন না। একদিন বিএনপি ও ক্ষমতায় আসবে। জনগণের সরকার আসবে, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা নিশ্চিত থাকেন। জনগণের হয়ে কাজ করুন।


বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাংগাঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ প্রমুখ। সমাবেশে জেলার ২৪ টি সাংগাঠনিক থানা কমিটি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ ঘিরে আইনশৃংখলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies