1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কিন ভিসানীতির সাথে একমত জাতীয় পার্টি : চুন্নু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে জাতীয় পার্টির (জাপা) কোনো আপত্তি নেই উল্লেখ করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে মার্কিন ভিসানীতির উদ্দেশ্য বোঝা গেছে। তারা একটা সুষ্ঠু নির্বাচন চায় এবং নির্বাচনটা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এ ব্যাপারে আমাদের দলও একমত। ভালো উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র এই ভিসানীতি করেছে। এটিকে জাতীয় পার্টি স্বাগত জানায়।’ বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেন।

বৈঠক প্রসঙ্গে জাপা মহাসচিব সাংবাদিকদের বলেন, আমেরিকান ফরেন মিনিস্টার ভিসাবিষয়ক নতুন যে ঘোষণা দিয়েছেন, সেটা জানানোর জন্য এ বৈঠক ডাকা হয়। বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে ভিসানীতি, এটা আমাদের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আমাদের মতামত কী, সেটাও জানতে চেয়েছেন তিনি।

চুন্নু বলেন, প্রতিক্রিয়ায় আমি বলেছি, এই ভিসানীতি ঠিক আছে। এটা আমেরিকা সরকারের নিজস্ব বিষয়। তারা কি পলিসি করবেন, সেটা তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো রকম আপত্তি বা অবজেকশন নেই। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভালো। তারা এটা করেছেন যেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট (স্বাগত জানাই) করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন-অফিসিয়াল কিছু কথা-বার্তা হয়েছে। তবে, বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশের জন্য আমেরিকার নতুন ভিসানীতি।

চলমান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকা এজেন্টদের সাথে আমার আলাপ হয়েছে। মোটামুটি কোনো গোলমাল নেই। তবে মেশিনে (ইভিএম) কিছু করা হয় কি না, সেটা নিয়েই এখন প্রশ্ন। এছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

পিটার হাসের সাথে এ বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন ও পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies