1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৭৬ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”-এ স্লোগানে জয়পুরহাটের কালাইয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভুমি অফিস-এর আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়।
উক্ত জনসচেতনতামূলক অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, প্রেসক্লাব-কালাই এর উপদেষ্টামন্ডলী ও বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক কোরবান আলী, প্রমুখ। এসময় উপজেলা ভুমি অফিস ও পাঁচ ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কমর্চারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে,কালাই উপজেলা ভূমি সেবা সপ্তাহ চলবে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies