1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পোরশায় আওয়ামী লীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশের মত নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নিতপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমাদুল হক শাহ্, গোলাম মোস্তফা সরকার খোকা, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies