1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

৮২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ রোববার মোট ৮২৯ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। ৪১৪ জন হাজযাত্রীকে নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরব সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে- যা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত।

দ্বিতীয় ফ্লাইটটি বাকি ৪১৫ জন হাজযাত্রীকে নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা এসব হজযাত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাতও তাদের স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকায় হাজী অফিসে হজ কার্যক্রম-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যেরা সৌদিয়া বা ফ্লাইনাসে যাবেন।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies