1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সিটি নির্বাচনে অংশ নিলে আজীবনের জন্য দল থেকে বহিস্কার: মিনু

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশগ্রহণ করলে তাদের দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। রবিবার (২১ মে) সকালে নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যলয়ে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু আরো বলেন, বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই নির্বাচন ভোট ডাকাতি এবং প্রহসনের নির্বাচন হবে। বর্তমান সরকারের পতন এবং এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সুনিশ্চিত করা হবে বলে হুশিয়ারি দেন মিনু।
সংবাদ সম্মেলন থেকে গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুর থেকে জনসভা শেষ করে বাড়িতে ফেরার পথে বিএনপি ও তার সহযোগী সংঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতারে অভিযোগ করা হয়। এসময় তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা ।
সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়কসহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, জেলা বিএনপির আহ্বয়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies