1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে গলা কেটে হত্যা

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় কুদ্দুস আলী কালু (৩৫) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২১ মে) ভোরে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কুদ্দুস আলী চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের আব্দুল ওহেদ আলীর ছেলে। ঘটনার পরে ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালকে (৫৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ভ্যানের যাত্রী আব্দুল আওয়ালের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত কুদ্দুস আলীর ভ্যানে ভোরে নাটোরের তেবাড়িয়া হাঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী আওয়াল। পথে গাঁওপাড়া বাজারে তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের (যাত্রী ও ভ্যানচালক কালু) জিম্মি করে।
এ সময় যাত্রী আওয়াল ও ভ্যানচালক কুদ্দুস আলীর থেকে নগদ টাকা নিয়ে নেয়। পরে কুদ্দুস আলীর থেকে ভ্যানের চাবি চায় দুর্বৃত্তরা। কিন্তু তিনি ভ্যানের চাবি না দিয়ে দূরে ছুড়ে ফেলেন। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে কুদ্দুস আলীর হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পলিয়ে যায়।
এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহের পাশ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা রুজু করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies