1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদেশী পিস্তল-সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বাঘায় বিদেশী পিস্তলসহ মোঃ আব্দুল করিম (৪৪), নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার (২১ মে) সাড়ে ১২টায় বাঘা থানাধীন মহদীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  গ্রেফতার মোঃ আব্দুল রাজশাহীর চারঘাট থানার মাড়িয়া শাহপাড়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।  রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  গ্রেফতার আব্দুল করিমের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies