1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো দফা নেই : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৬০ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো দফা নেই। সরকার আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রমাণ দিয়েছে।’ শনিবার বিকেলে লালমনিহাট কালেক্টর মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিসহ-১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি কখনোই নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না এবং আর কোনো পাতানো নির্বাচন করতে দিবে না। আমাদের আর কোনো দাবি নেই।’

মির্জা ফখরুল বলেন, প্রায় ৪০ হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে হয়রানি করছে সরকার। তিনি বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার সমালোচনা করেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ।

তিনি বলেন, ব্রিটিশবিরোধী কৃষক আন্দোলনের নেতা নূরলদীনের ভাষায় বলতে চাই, ‘জাগো বাহে, কোনঠে সবাই।’ এবার ডাক এসেছে গণতন্ত্রের জন্য, সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে।

রুমিন ফারহানা বলেন, ১৫ বছরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বহু নির্যাতন সহ্য করেছেন। মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমানকেও মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। কিন্তু হামলা আর মামলা দিয়ে আমাদের আর দমানো যাবে না।

তিনি বলেন, এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশে এদের সেকেন্ড হোম রয়েছে। এরা একবার শাসনক্ষমতা থেকে নামলে আমাদের কিছু করতে হবে না, দেশের মানুষ এদের সব অপকর্মের বিচার করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান, জেলা সহসভাপতি রোকন উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies