1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরকার জনগণের রোষানল থেকে রেহাই পাবে না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার যতই ষড়যন্ত্র ও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, তারা জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে। তারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে। জামালপুর ও নেত্রকোনা জেলায় গায়েবি মামলায় গ্রেফতার, গ্রেফতারের উদ্দেশে নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশিসহ শেরপুর জেলায় ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের ওই নিষ্ঠুরতারই অংশ। এর আগে শেরপুরে জেলা সমাবেশের প্রস্তুতি সভার আগের রাতে ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।’

তিনি আরো বলেন, ‘অনুষ্ঠিতব্য সমাবেশকে বানচাল করাতে সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। তবে অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’

তিনি অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল নয়া দিগন্তকে জানান, বুধবার রাতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক বেলালকে গ্রফতার করে পুলিশ। তাদের কারো বিরুদ্ধেই কোনো মামলা ছিল না। এছাড়াও পুলিশ আরো অনেকের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

এসময় নেতাদের গ্রেফতারে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দমন পীড়ন বন্ধ ও গ্রেফতারদের মুক্তি দাবি করেন মোস্তাফিজুর রহমান বাবুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies