1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

পোরশায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নওগাঁর পোরশায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি গোলাম মোস্তফা সরকার খোকা, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফারুক মিয়া, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies