1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আইনের শাসন নেই বলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

দেশে আইনের শাসন নেই বলে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ আটজন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়নেরই আরেকটি বহিঃপ্রকাশ।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারছে না। আর তারই ফলশ্রুতিতে আওয়ামী অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।’

বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies