1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানিতে ঝলসে শ্রমিক আহত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানির হাউজ ফুটো হয়ে ঝলসে আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিক আহত হয়েছে। মঙ্গবার দুপুরে উপজেলার এনবি অটো রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে। আহত আনিছুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আনিছুর উপজেলার রাধাবাড়ি মহব্বতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত তারা সেখানে কাজ করছিল। দুপুর আড়াইটার সময় হঠাৎ বয়লারের সঙ্গে সংযুক্ত গরম পানির হাউজ ফুটো হয়ে গরম পানি ছিটকে আনিছুরের শরীরে পড়ে ঝলসে যায়। পরে তৎক্ষনাত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এবিষয়ে এনবি অটো রাইস মিলের স্বত্তাধিকারী শরিফুল ইসলাম বাবু বলেন, আকস্মিক ভাবে মিলের গরম পানির হাউস টি লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies