1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে দিনব্যাপী জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩০৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে পুলিশ। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের সহোযোগিতায় দিনব্যাপী কুড়িগ্রাম জেলায় এ চক্ষু শিবিরের আয়োজন করে। সোমবার দিনব্যাপী কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বিনামূল্যে চোখে ছানি রোগীদের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
এসময় চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মোঃসাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের পরিচাচালক একেএম ফিরোজ আলম সাইফুল, লজিস্টিক অ্যান্ড হসপিটালিটি অফিসার মাসুক মেহবুব প্রমুখ।
দিনব্যাপী এই চক্ষু শিবিরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৪৪ জন নাগরিকের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। যার মধ্যে ৩২ জন ছানি রোগীকে শনাক্ত করে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য।।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চোখের সেবা নিশ্চিত করতে এই চক্ষু সেবা আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies