1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

‘বাংলাদেশ থেকে চলে গেছে ঘূর্ণিঝড় মোখা’

  • সম্পাদনার সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভূখণ্ড থেকে চলে গেছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে মিয়ানমারের সিত্তওয়ে অবস্থান করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মিয়ানমারের স্থলভাগের আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে ঘুর্ণিঝড়টি।

রোববার রাত ৮টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, ‘এটা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে। আমাদের ভূখণ্ডে এটার আর কোনো অস্তিত্ব নেই।’

কক্সবাজার সমুদ্র বন্দরের ওপর ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘ঝড়টা আর নেই, মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।’

তবে ঝড় চলে গেলেও তার প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি থাকবে বলে তিনি জানান। একই সাথে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবারের মধ্যে সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে আনা হবে বলে তিনি আশা করছেন।

আজিজুর রহমান জানিয়েছেন, ঝড়ের কারণে তারা যতদূর জানতে পারছেন, সেন্টমার্টিন, টেকনাফ ও কক্সবাজারে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অবশ্য তারা আগেই ধারণা করে সতর্ক করে দিয়েছিলেন।

ঝড় চলে যাওয়ায় অতিবৃষ্টি বা ভূমিধসের সম্ভাবনাও নেই বলে তিনি জানান।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies