1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটে মাদকাসক্ত যুবকের অত্যাচারে বাড়ি ছাড়া মা ও মেয়ে

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামের বাসিন্দা ৬০ উর্দ্ধো বৃদ্ধা মোকছেদা বেওয়া ও তার মেয়ে রিতা পারভীন মাদকাসক্ত যুবক আনোয়ার হোসেন মিলনের অত্যাচারে বাড়িতে টিকতে পারছেন না। মিলন বৃদ্ধা মোকছেদা বেওয়ার এক মাত্র ছেলে ও রিতার ছোট ভাই। অভিযোগ উঠেছে, মায়ের নামে থাকা বাড়ি ভিটা লিখে না দেওয়ার কারনেই তাদের এমন অমানসিক অত্যাচার করছেন মিলন। এ বিষয়ে আক্কেলপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের একাধিক বার লিখিত অভিযোগ দায়ের করলেও কোন সুফল পাননি এই মা মেয়ে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গেছে, রোয়ার গ্রামের মৃত. আব্দুর রহিম সরদার ছিন্নার ছেলে আনোয়ার হোসেন মিলন একজন মাদকাসক্ত। মাদকে আসক্ত হয়ে বছরের পর ধরে মা মোকছেদা বেওয়া ও বড় বোন রিতা পারভীনকে মারপিটসহ নানা ভাবে অত্যাচার করে আসছেন। এরই ধারাবাহিকতায় বাবার সবটুকু সম্পত্তি থেকে বঞ্চিত করে মা ও বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আবার মায়ের নামে থাকা কিছু জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টায় প্রায় দিনই অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ মা ও স্বামী পরিত্যাক্তা বড় বোন। এসব বিষয়ে আক্কেলপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একাধিক বার লিখিত অভিযোগ দায়ের করলেও কোন সুফল পাননি এই অসহায় মা মেয়ে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় নিজ গৃহ ছেড়ে আক্কেলপুর উপজেলা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মিলন জানান, আমি মাদকাসক্ত হলে সংসার পরিচালনা করতে পারতাম না। উপরন্তু অমার বারার কাছ থেকে পাওয়া ৭ শতাংশ জমিতে মা ভাগ চাওয়ায় মাঝেমধ্যে পারিবারিক ঝামেলা হয়ে থাকে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। আপনি ওই অভিযুক্ত মা ও মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেন। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies