1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে : আমীর খসরু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীপক্ষীয় বৈঠকের নামে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে আলাপ হয়েছে তা ছিল ব্যক্তিগত আলাপ। এগুলো কোনো আনুষ্ঠানিক আলাপ না। এটাকে আবার ওই হাইকমিশনারকে দিয়ে স্টেটমেন্ট করিয়েছে। শেষ পর্যন্ত আমাদের কূটনৈতিক গুলোকেও শেষ করে দিচ্ছে। তিনি বলেন,ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার আছে সেটাকেও কি ধ্বংস করে দিবেন! ভোট চুরির প্রকল্প আর কত দিকে নিয়ে যাবেন আপনারা (প্রধানমন্ত্রী)। ভোট চুরির প্রকল্পের বিস্তৃতি আজকে কোথায় গিয়ে ঠেকেছে; আমি বলব কূটনৈতিকে গিয়ে পৌঁছেছে।

মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা-৭ আসনের সাবেক সফল এমপি, ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক কালজয়ী ছাত্রনেতা শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অষ্টম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভাটির আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।

সরকারের ভোট চুরির প্রকল্পের কাজ প্রতিদিন চলছে উল্লেখ করে আমীর খুসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকারের অধীনে ভোট চুরির প্রকল্প ভোটের দিন শুরু হয়নি; এটা মাথায় রাখতে হবে। এই ভোট চুরির প্রকল্প এখনো চলছে, এমনকি আজকেও চলছে। প্রতিদিন ভোটাচুরির প্রকল্পের কাজ চলছে। এই যে আমাদের নেতাদের বেইলিং বাতিল করছে, সবাইকে জেলে ঢুকাচ্ছে, এটাও কিন্তু ভোট চুরিরই একটা প্রকল্পের অংশ। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না, সেটাও ভোট চুরির অংশ। তারেক রহমান ও তার পরিবারের নামে মামলা এবং দেশে আসতে না দেয়া এটাও ভোট চুরি প্রকল্পের একটা অংশ। আমাদের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছে সেটাও একটি ভোটচুরি প্রকল্পের অংশ।

সংবিধান থেকে পঞ্চদশ সংশধনী বাতিল না করলে নির্বাচন হবে না উল্লেখ করে আমীর খুসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ভোট চুরির মূল অংশ। এ সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তারা (বর্তমান সরকার)। তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংবিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাই এই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। পঞ্চদশ সংশোধনী কে রেখে অর্থাৎ এই ভোট চুরির মূল প্রকল্পকে রেখে আগামী নির্বাচন করতে দেয়া যাবে না।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies