1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মহাদেবপুরে বোরোর ফলনে রেকর্ড ভালো দাম পাওয়ায় খুশি কৃষক

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৩৫ বার প্রদশিত হয়েছে

আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমে পুরো দমে বোরো ধান কাটা-মারাই চলছে। স্বপ্নের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। এ উপজেলায় এবার ধানের ফলনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ৩০ থেকে ৩২ মন হারে ধান উৎপাদন হচ্ছে বলে জানান কৃষকরা। বিগত বছরগুলোতে কখনই ধানের ফলন এত বেশি হয়নি। গত বছর পর্যন্ত বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ হারে ধান হয়েছে। ধানের উৎপাদনের এ রেকর্ডে খুশি কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগের মতে অনুকূল আবহাওয়া, তুলনামূলকভাবে রোগ বালাই কম হওয়া, সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকা ও সঠিক সময়ে সঠিক পরিচর্যায় ধানের ফলনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অনেক স্থানে কাটা-মারাই শেষ হওয়ায় বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। বাজারে এবার অন্যান্য বছরের তুলনায় ধানের দামও ভাল পাচ্ছেন কৃষকরা। বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ ধান ১২শ ৫০ থেকে ১৩শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর এ সময় প্রতি মন ধানের দাম ছিল ৯শ ৫০ থেকে ১ হাজার ৫০ টাকা। বাজারে ধানের দাম ভালো পাওয়ায় এবার লাভের মুখ দেখছেন বোরো চাষীরা। খাজুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক মো: ফারুক হোসেন বলেন, তিনি এবার ৪ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। চাষ মৌসুমে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে। তবে ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় সে খরচ পুষিয়েও লাভ হচ্ছে। হাতুড় ইউনিয়নের মহিষবাথান গ্রামের কৃষক মো: আহাদ আলী জানান, তিনি এবার ৫ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ধানের ফলন ভালো হওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়েও প্রতি বিঘা জমিতে ১০ হাজার টাকা লাভ হবে বলেও তিনি জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ৩শ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমরেজ আলী বলেন, বোরো চাষে সরকারের প্রণোদনা, সেচকাজে বিদ্যুতের ভূর্তুকি ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে কৃষকরা এবার বোরোর ফলনে রেকর্ড সৃষ্টি করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies