1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হক সড়কের ফলক উন্মোচন

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার তেঁতুলতলা থেকে দাদপুর হয়ে মাধপুর পর্যন্ত পাকা সড়কটি বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের নামকরণ ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার (০৬ মে) দুপুর বারোটায় দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা মোড়ে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম বকুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুল আলম বাবলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার বাদশা, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন চৌধুরী, শহীদ তোজাম্মেল হকের ছোট ভাই সিরাজুল হক হাশেম, ভাতিজা ময়নুল হক বেঞ্জু, সাবেক চেয়ারম্যান তোরাব আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান মিলন প্রমুখ।

আলোচনা শেষে পাবনার গর্ব মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির শ্রেষ্ঠ সন্তান জীবন উৎসর্গকারী শহীদ বীরমুক্তিযোদ্ধা, জীবিত মুক্তিযোদ্ধাসহ দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম।

উল্লেখ্য, শহীদ বীরমুক্তিযোদ্ধা তোজাম্মেল হক ১৯৭১ সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী বাহিনীর হাতে শহীদ হন। ২০০২ সালে তারই ভাতিজা আমেরিকা প্রবাসী প্রকৌশলী এমদাদুল হক রঞ্জুর সার্বিক প্রচেষ্টায় দাশুড়িয়ার তেঁতুলতলা থেকে দাদপুর হয়ে মাধপুর পর্যন্ত পাকা সড়কের ব্যবস্থা করেন এবং এই সড়কের নাম তারই শহীদ চাচা বীরমুক্তিযোদ্ধা তোজাম্মেল হকের নামে সরকারিভাবে অন্তর্ভূক্ত করেন। তারই ধারাবাহিকতায় প্রকেীশলী এমদাদুল হকের সহযোগিতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের তত্বাবধানে এই নামফলক স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies