1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় র‌্যাবের অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ১

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৬ হাজার ৫০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার (০৩ মে) দিবাগত রাত তিনটার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি হলেন, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দেবীপুর তেবাড়িয়া গ্রামের আবুল বাশারের ছেলে রাজীব হোসেন (২৬)। বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানে ১ লাখ ৮৬ হাজার ৫০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, ৯৫ হাজার ৪৬০টি নকল ব্যান্ডরোল, দুটি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় আটক করা হয় বিড়ি ব্যবসায়ী রাজীবকে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজীব জানান, তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।

এ ঘটনায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আটক রাজীবকে আতাইকুলা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নকল বিড়ি সহ র‌্যাব কাউকে আমাদের কাছে হস্তান্তর করেনি। করলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies