1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ৪

  • সম্পাদনার সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২২৭ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃ এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা থেকে ৪ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) আভিযানিক দল। অভিযুক্তরা ফেসবুক গ্রুপে এসব প্রশ্নপত্র প্রচার করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতেন। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। এর আগে রোববার বিকেলে ধুনটের জোড়খালি হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার চারজন হলেন সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবীব ও আব্দুল মোমিন (২০)। তারা সবাই ধুনটের জোড়খালি গ্রামের বাসিন্দা। এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে একটি ল্যাপটপ ও চারটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, ”ঔঝঈ/ঝঝঈ অষষ ছঁবংঃরড়হং ঙঁঃ” নামে ফেসবুকে পেজ খুলে সেখানে বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করা হতো। এসব পোস্টের মাধ্যমে গ্রেপ্তার যুবকরা এই প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজাতেন। এ জন্য চক্রটি বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে সুপার এডিট করে প্রতারণা করতো। জেলা পুলিশ সুপার আরো বলেন, যারা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে ম্যাসেজ দিতে বলে। পোস্ট দেখে আগ্রহীরা যোগাযোগ করলেই তাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করা হতো। দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতেন অভিযুক্তরা। এভাবে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করছিলেন তারা।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর চক্রের সদস্যরা পুলিশের কাছে এসব অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ¯িœগ্ধ আখতার পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies